চট্টগ্রাম ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

দখল, সন্ত্রাস ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত শাহিন বহিষ্কার

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর, মানিকগঞ্জ | ২৫ আগস্ট ২০২৬ : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ড এবং দখল ও সন্ত্রাসের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু সা’দাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা বলা হয়েছে।

এদিকে, এর আগে সোমবার (২৪ আগস্ট) হরিরামপুরে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একই সঙ্গে পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে হরিরামপুর থানা ঘেরাও কর্মসূচিও পালিত হয়।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরদিনই উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হলো।

তবে বহিষ্কারের বিষয়ে আবু সা’দাত মো. শাহিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দখল, সন্ত্রাস ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত শাহিন বহিষ্কার

আপডেট সময় : ১০:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬