চট্টগ্রাম ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

পৃথক ৭টি তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, মূল্য তালিকা না রাখা ও অবৈধভাবে খাদ্য উৎপাদনের অভিযোগে জরিমানা

খুলনা বিভাগে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

সেলিম রেজা তাজ | স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা | ২৩ আগস্ট ২০২৬ : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের পৃথক ৭টি তদারকি অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) খুলনা বিভাগীয় কার্যালয় ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।

খুলনা মহানগরীর সদর থানার সাতরাস্তা ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে গরীব নেওয়াজ ক্লিনিক অ্যান্ড হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

যশোরের ঝিকরগাছা বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় সুজন ইলেকট্রনিককে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় বিশাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা মহানগরীর শিরোমণি ও গিলাতলা বাজার এলাকায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে ইয়াদুল বেকারিকে ৪ হাজার টাকা এবং বাগাট দধি ঘরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সাতক্ষীরায় ফকির মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, ঝিনাইদহে জেএফসি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং নড়াইলের মেসার্স জাগ্রত ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মেহেরপুর সদর বাজারে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে ঢাকা কাচ্চি বিরিয়ানিকে ৩০ হাজার টাকা, জোছনা বেকারিকে ৩০ হাজার টাকা এবং আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেলিম রেজা তাজ | স্টাফ রিপোর্টার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পৃথক ৭টি তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, মূল্য তালিকা না রাখা ও অবৈধভাবে খাদ্য উৎপাদনের অভিযোগে জরিমানা

খুলনা বিভাগে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬