চট্টগ্রাম ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

যশোর সীমান্তে পৃথক অভিযানে গাঁজা, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ; বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা

৪৯ বিজিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ ভারতীয় চোরাচালানি মালামাল আটক

সেলিম রেজা তাজ | স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর | ২৩ আগস্ট ২০২৬ : যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচপীরতলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৩ কেজি ভারতীয় গাঁজা, ২৪টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩টি কম্বল, ১২ কেজি ফুসকা, ২৯০টি চকলেট এবং ৬২৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃত মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মাদক ও চোরাচালানি মালামালসহ পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সেলিম রেজা তাজ | স্টাফ রিপোর্টার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোর সীমান্তে পৃথক অভিযানে গাঁজা, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ; বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা

৪৯ বিজিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ ভারতীয় চোরাচালানি মালামাল আটক

আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬