চট্টগ্রাম ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জমি জবরদখল, হয়রানিমূলক মামলা ও হুমকি-ধমকির অভিযোগ; দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর

ঘাটাইলে ভূমিদস্যু ও মামলাবাজ আতর আলীকে গ্রেফতার-বিচারের দাবিতে মানববন্ধন

খায়রুল খন্দকার
  • আপডেট সময় : ০৬:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঘাটাইল, টাঙ্গাইল | ২২ আগস্ট ২০২৬ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, আতাউর রহমান ওরফে আতর আলীর দীর্ঘদিনের অত্যাচার ও হয়রানিতে তারা অতিষ্ঠ। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির জমি জবরদখল করে রাখার এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার অভিযোগও করেন তারা।
বক্তারা জানান, আতর আলীকে গ্রেফতারের দাবিতে গত ১ আগস্ট সংবাদ সম্মেলন করা হয়েছিল। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। জামিনে মুক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেছেন এলাকাবাসী।
মানববন্ধন থেকে আতর আলীর বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে যেসব জমি জবরদখল করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা এবং যাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ, সেসব মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের কৃতী সন্তান মো. শাহজাহান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া ও রনি তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ওঠা ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা সংক্রান্ত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত আতাউর রহমান ওরফে আতর আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি জবরদখল, হয়রানিমূলক মামলা ও হুমকি-ধমকির অভিযোগ; দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর

ঘাটাইলে ভূমিদস্যু ও মামলাবাজ আতর আলীকে গ্রেফতার-বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬