চট্টগ্রাম ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবনির্বাচিত কমিটির প্রথম কর্মসূচিতে ভোলা শহরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে একবেলা খাবার তুলে দিল মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা

পথদরিদ্রদের মুখে হাসি ফোটাতে ভোলায় মানবতার বন্ধনের খাবার বিতরণ

ইমন রহমান
  • আপডেট সময় : ১১:১৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতার সেবায় এগিয়ে আসার প্রত্যয় নিয়ে নবনির্বাচিত কমিটির প্রথম উদ্যোগেই পথদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা।

শুক্রবার (২১ আগস্ট) ভোলা শহরের প্রাণকেন্দ্র মাছুমা খানম গলির মোড়সহ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সমাজের সুবিধাবঞ্চিত ও পথদরিদ্র মানুষের হাতে একবেলা খাবার তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মধ্য দিয়ে সংগঠনটির নবনির্বাচিত কমিটি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করেছে।

আয়োজকরা জানান, সমাজের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের পাশাপাশি আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথাও ভাবতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই পথদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাবার বিতরণের সময় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি দেখা যায় বলে আয়োজকরা জানান।

সংগঠনের সভাপতি আমেনা খানম বলেন, মানবতার চেয়ে বড় কোনো পরিচয় নেই। সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাদের জীবন কাটে অনিশ্চয়তা ও অভাবের মধ্যে। তাদের কষ্ট অনেক সময় আমাদের চোখের আড়ালে থাকে। অথচ একজন মানুষের সামান্য সহযোগিতাও আরেকজনের জীবনে স্বস্তি এনে দিতে পারে।

তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনাকে হৃদয়ে ধারণ করেই আমাদের পথচলা। একটি খাবারের প্যাকেট হয়তো খুব বড় কোনো সম্পদ নয়, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের কাছে এটি হতে পারে একবেলা স্বস্তি, একটুখানি ভালোবাসা এবং মানবিকতার উষ্ণ স্পর্শ।”

আমেনা খানম আরও বলেন, নবনির্বাচিত কমিটি শুধু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেই থেমে থাকতে চায় না। মানুষের কল্যাণে বাস্তবভিত্তিক ও ধারাবাহিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে একটি মানবিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।

সংগঠনের দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার (ফারিয়া) বলেন, মানবিক কাজের জন্য সবসময় বড় আয়োজন কিংবা বিপুল অর্থের প্রয়োজন হয় না; প্রয়োজন একটি ভালো মন, মানুষের প্রতি দায়িত্ববোধ এবং সহযোগিতার মানসিকতা।

তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে আর অন্যরা তা দেখেও নির্বিকার থাকবে—এমনটা যেন না হয়। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

সমাধান সম্পাদক নাছরিন আক্তার ও মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা আইবি বলেন, আগামী দিনগুলোতে আরও বিস্তৃত পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ, অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করবেন।

তারা বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি দিনের কর্মসূচি পালন করা নয়; বরং মানুষের দুঃখ-কষ্টকে নিজেদের দায়িত্বের অংশ হিসেবে গ্রহণ করা। মানবতার বন্ধন নামের যে বন্ধন আমরা তৈরি করেছি, তা যেন মানুষের বিপদের দিনে আশ্রয় হয়ে দাঁড়ায়—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বলেন, মানুষের জন্য কাজ করার মধ্যে যে আত্মতৃপ্তি রয়েছে, তা অন্য কোনো অর্জনের সঙ্গে তুলনা করা যায় না। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে বৈষম্য ও মানবিক সংকট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

খাবার বিতরণ শেষে সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে মানবিক ও সামাজিক কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি এনটিভি অনলাইনের ভোলা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ, দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার আব্দুর রহমান (ইমন), নিজাম উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নবনির্বাচিত কমিটির প্রথম কর্মসূচিতে ভোলা শহরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে একবেলা খাবার তুলে দিল মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা

পথদরিদ্রদের মুখে হাসি ফোটাতে ভোলায় মানবতার বন্ধনের খাবার বিতরণ

আপডেট সময় : ১১:১৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬