চট্টগ্রাম ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কাতারে ঘুমের মধ্যে নির্মমভাবে খুন বাঁশখালীর প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েম, পরিবারে শোকের মাতম

কাতারে ঘুমন্ত অবস্থায় বাঁশখালীর প্রবাসী সায়েমকে গলা কেটে হত্যা

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর কাতার প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে কাতারের স্থানীয় সময় গভীর রাতে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় পুত্র। তিনি প্রায় ৪ বছর ধরে কাতারে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন রাতেও তিনি ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে নিহতের মরদেহ কাতার পুলিশের হেফাজতে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকারীকে সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে বলে জানা গেছে।

নিহতের পিতা মোহাম্মদ মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে-ই।”

নিহতের ভাই-বোনরা ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন। গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে।”

শোকাহত পরিবার দ্রুত সায়েমের মরদেহ দেশে ফেরত আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কাতারে ঘুমের মধ্যে নির্মমভাবে খুন বাঁশখালীর প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েম, পরিবারে শোকের মাতম

কাতারে ঘুমন্ত অবস্থায় বাঁশখালীর প্রবাসী সায়েমকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৩:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫