চট্টগ্রাম ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সরকারের ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা মানতে জেলেদের সচেতনতার আহ্বান

হরিরামপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

মা ইলিশ সংরক্ষণে জনগণের সচেতনতা বাড়াতে হরিরামপুরে অনুষ্ঠিত হয় জনসচেতনতা সভা। সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
  • আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর প্রতিনিধিঃ

হরিরামপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আন্ধারমানিক পদ্মার পাড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন, এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল ইকরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন ও হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুর রহমান বলেন, “সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, সংরক্ষণ, মজুদ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই আইন অমান্য করলে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লক্ষ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।”

তিনি আরও বলেন, “মা ইলিশ সংরক্ষণে জনগণের সচেতনতা বাড়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে চাল, বকনা-বাছুরসহ বিভিন্ন সহায়তা প্রদান করে থাকি।”

জনসচেতনতা বৃদ্ধি ও মা ইলিশ রক্ষার গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের সভা নিয়মিত আয়োজন করা হচ্ছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারের ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা মানতে জেলেদের সচেতনতার আহ্বান

হরিরামপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫