হাউলী ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
হাউলী ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা | ১৭ আগস্ট ২০২৬: চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ২টায় হাউলী ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন হাউলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ওবাইদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন, ইউপি সদস্যরা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সাজিবুল ইসলাম মিলন এবং গ্রাম পুলিশের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাত্রায় সহযোগিতা করা সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। হুইলচেয়ার বিতরণের মতো মানবিক উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














