চট্টগ্রাম ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গংগাচড়ায় কাকিনা-রংপুর সড়কে অভিযান; শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ বোতল এস্কাফ উদ্ধারের দাবি পুলিশের

রংপুরে ডিবির অভিযানে মাদকসহ দিনাজপুরের নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের গংগাচড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য ‘এস্কাফ’সহ মোছাঃ নাজমা বেগম (৫১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রংপুর জেলা পুলিশের ডিবির দাবি, শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গংগাচড়া মডেল থানাধীন ৭ নম্বর গজঘণ্টা ইউনিয়নের তালুকহাবু মৌজার রেখা বেনারশী পল্লীর সামনে কাকিনা-রংপুরগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুরের তত্ত্বাবধানে ডিবির এসআই মোঃ ভূষণ চন্দ্র বর্মনের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা, নারী পুলিশ সদস্য ও ফোর্স নিয়ে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় নাজমা বেগমের শরীরে কালো টি-শার্টের ভেতরে সাদা কস্টেপ দিয়ে প্যাঁচানো বিশেষ কায়দায় রাখা ৩০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমা বেগম পালানোর চেষ্টা করলে সঙ্গীয় কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যদের সহায়তায় ঘটনাস্থলেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাজমা বেগম দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আসকর আলীর মেয়ে এবং মৃত আবুল কাশেমের স্ত্রী।

অভিযানের পর উদ্ধার করা আলামত জব্দ তালিকামূলে জব্দ করে গ্রেপ্তার নারীকে গংগাচড়া মডেল থানায় নেওয়া হয়। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গংগাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটেও সাম্প্রতিক সময়ে ডিবির একাধিক মাদকবিরোধী অভিযানের তথ্য প্রকাশ করা হয়েছে। জুলাই মাসে ডিবির অভিযানে ৩৫ বোতল এস্কাফসহ একজনকে গ্রেপ্তারের তথ্যও প্রকাশ করে জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গংগাচড়ায় কাকিনা-রংপুর সড়কে অভিযান; শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ বোতল এস্কাফ উদ্ধারের দাবি পুলিশের

রংপুরে ডিবির অভিযানে মাদকসহ দিনাজপুরের নারী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬