চট্টগ্রাম ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

এভারগ্রীন ও ডেল্টা হাসপাতালকে ৩০ হাজার টাকা করে জরিমানা; আরও কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি ও সতর্কতা

কুমিল্লায় সরকারি নির্দেশ অমান্য করে ল্যাব চালু, দুই হাসপাতালে ৬০ হাজার টাকা জরিমানা

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ১২ আগস্ট ২০২৬: সরকারি নির্দেশ অমান্য করে বন্ধ ঘোষিত ল্যাবরেটরি কার্যক্রম চালু রাখার অভিযোগে কুমিল্লা নগরীর দুটি বেসরকারি হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর রেসকোর্স ও ঝাউতলা এলাকায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট ও মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে এভারগ্রীন হাসপাতাল ও ডেল্টা হাসপাতালকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান দুটির আগে বন্ধ ঘোষিত ল্যাব কার্যক্রম চালু রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে নগরীর কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৪টা থেকে রেসকোর্স ও ঝাউতলা এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দলের পাশাপাশি জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানে এভারগ্রীন হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাবের লাইসেন্স ও ল্যাব ক্যাটাগরি সংক্রান্ত অনিয়মের কারণে আগে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরিদর্শনে সরকারি নির্দেশ অমান্য করে ল্যাব চালু রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে ডেল্টা হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা এবং অনুমোদিত ক্যাটাগরির বাইরে ল্যাব পরীক্ষা পরিচালনার অভিযোগে আগে ল্যাব সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবারের অভিযানে ওই নির্দেশ অমান্য করে সেবা চালু রাখার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মিশন হাসপাতালের ল্যাব দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না থাকা ও নিয়মবহির্ভূতভাবে পরিচালনার অভিযোগে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযানে প্রতিষ্ঠানটি সরকারি নির্দেশনা মেনে ল্যাব বন্ধ ও তালাবদ্ধ রাখায় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে।

প্রাইম হাসপাতালের পূর্ব অনুমোদন ছাড়া স্থান পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছিল। তবে বুধবারের অভিযানে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু থাকার প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনের সময় হাসপাতাল কর্তৃপক্ষ বা মালিকপক্ষের কোনো দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

এ ছাড়া হিউম্যান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ পাওয়া যায়। রোগীদের কাছ থেকে নির্ধারিত ফি নেওয়া হচ্ছে কি না, তা যাচাই করতে মূল্য তালিকা ও ক্যাশ মেমো পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক বলে জানিয়েছে পরিদর্শনকারী দল।

জনতা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স সঠিক পাওয়া গেলেও তা নিয়মিত নবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ল্যাবের ফ্রিজের তাপমাত্রা পরিমাপক যন্ত্র সচল করা এবং পরিচ্ছন্নতার মান আরও উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, রোগীদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান বাস্তবায়ন এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা নিশ্চিত করতে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এভারগ্রীন ও ডেল্টা হাসপাতালকে ৩০ হাজার টাকা করে জরিমানা; আরও কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি ও সতর্কতা

কুমিল্লায় সরকারি নির্দেশ অমান্য করে ল্যাব চালু, দুই হাসপাতালে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬