চট্টগ্রাম ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জীবননগর ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ; গ্রাহক অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে মেহেরপুর পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে এমপি রুহুল আমিনের বৈঠক

মো. মিনারুল ইসলাম
  • আপডেট সময় : ০২:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা | ১৩ আগস্ট ২০২৬: গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ সেবার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় এমপি রুহুল আমিনের নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা, বিদ্যুৎ বিভ্রাট কমানো এবং দ্রুত সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় জীবননগর ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে। হাসপাতাল দুটিতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন সংসদ সদস্য মো. রুহুল আমিন।

এ সময় পল্লী বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, বিদ্যুৎ বিভ্রাটের সময় কমিয়ে আনা এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসীমউদ্দীন, ডিজিএম আব্দুল মাজেদ এবং এজিএম মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠকে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, সাধারণ মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে হাসপাতালসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সেবার ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি কমাতে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বৈঠকে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জীবননগর ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ; গ্রাহক অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে মেহেরপুর পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে এমপি রুহুল আমিনের বৈঠক

আপডেট সময় : ০২:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬