চট্টগ্রাম ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মূল্যতালিকা না দেখানো, আয়োডিনবিহীন লবণ ব্যবহার ও লাইসেন্স ছাড়া দই উৎপাদনের অভিযোগে জরিমানা

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ মিনারুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা, ১২ আগস্ট ২০২৬: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে অনিয়মের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার, বীজ, হোটেল, ওষুধ ও মিষ্টি উৎপাদনকারীসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য, মান, সংরক্ষণ ও বিক্রয়ব্যবস্থা তদারকি করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় কার্পাসডাঙ্গার মেসার্স গাউছিয়া স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল হাই সিদ্দিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রান্নায় আয়োডিনবিহীন লবণ ব্যবহারের অভিযোগে দামুড়হুদা বাজারের মেসার্স ভাই ভাই হোটেলের মালিক মো. লিটন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই বাজারের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দীনকে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করে এবং লাইসেন্স ছাড়া দই উৎপাদন ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাবের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর আগে চলতি বছরেও উপজেলার বিভিন্ন বাজারে অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মূল্যতালিকা না দেখানো, আয়োডিনবিহীন লবণ ব্যবহার ও লাইসেন্স ছাড়া দই উৎপাদনের অভিযোগে জরিমানা

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬