চট্টগ্রাম ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাণীশংকৈল প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রাণীশংকৈলে দৈনিক করাতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জিয়াউর রহমান
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল,ঠাকুরগাঁও | ১২ আগস্ট ২০২৬:
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক করাতোয়া’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে রাণীশংকৈল প্রেস ক্লাব হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, সহসভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, ফারুক আহম্মেদ, নুরুল হক ও নোমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে দৈনিক করাতোয়ার প্রতিনিধি বিপ্লব বলেন, “হাঁটি হাঁটি পা পা করে আজ ৫১ বছরে পা দিল দৈনিক করাতোয়া। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উত্তরবঙ্গের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে পত্রিকাটি আজ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই বস্তুনিষ্ঠতার ধারা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে দৈনিক করাতোয়া উত্তরবঙ্গের মানুষের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনজীবনের নানা বিষয় সংবাদে তুলে ধরে আসছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পত্রিকাটির অবদানের প্রশংসা করে তারা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক করাতোয়া’র দীর্ঘায়ু, সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একে আজাদ। এ সময় স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাণীশংকৈল প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রাণীশংকৈলে দৈনিক করাতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬