চট্টগ্রাম ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

“প্যারাকুয়েটসহ সকল অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করো”—জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিষাক্ত কীটনাশকমুক্ত কৃষির দাবি

মানিকগঞ্জে প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ১১ আগস্ট ২০২৬: “প্যারাকুয়েটসহ সকল অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করো”— এই স্লোগান সামনে রেখে মানিকগঞ্জে অতি ঝুঁকিপূর্ণ কীটনাশকের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিষাক্ত কীটনাশকমুক্ত কৃষির দাবিতে বেউথা রোডের আরব ভবন সেমিনার রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা গ্রিন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন কচির সভাপতিত্বে এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোশামীম বিশ্বাস, গ্রিন কোয়ালিশনের সদস্য অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর্জা ইস্কান্দার, মো. হারুন অর রশীদ ও হোসেন আলী মাস্টারসহ অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন হেলাচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান, গ্রিন কোয়ালিশন নবগ্রাম ইউনিয়ন কমিটির আহ্বায়ক মাহমুদ হায়দার খোকন, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের আহ্বায়ক মো. মনসুর আলী, কথাসাহিত্যিক কল্পনা সুলতানা, এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের নারী উদ্যোক্তা আসমা আক্তার ও মিলা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর অতি ঝুঁকিপূর্ণ কীটনাশকের ব্যবহার কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের অভিযোগ, মানিকগঞ্জের বাজারে এখনো প্রশাসনের নজর এড়িয়ে অতি ঝুঁকিপূর্ণ ‘প্যারাকুয়েট’সহ বিভিন্ন বিষাক্ত কীটনাশক বিক্রি হচ্ছে।

বক্তারা প্রশ্ন তোলেন, প্রশাসনের নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও কীভাবে এসব অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বাজারে বিক্রি হচ্ছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অতি ঝুঁকিপূর্ণ ও বিষাক্ত কীটনাশক বাজার থেকে নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে কৃষকদের মধ্যে এসব কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি এবং নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্প্রসারণের আহ্বান জানান।

তারা বলেন, কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের সুরক্ষাকেও গুরুত্ব দিতে হবে। এ জন্য ঝুঁকিপূর্ণ কীটনাশকের বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকদের নিরাপদ কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য দিতে হবে।
মানববন্ধন ও আলোচনা সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি ঝুঁকিপূর্ণ কীটনাশকের উৎপাদন, বাজারজাত ও ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“প্যারাকুয়েটসহ সকল অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করো”—জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিষাক্ত কীটনাশকমুক্ত কৃষির দাবি

মানিকগঞ্জে প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬