চট্টগ্রাম ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৮১ বস্তা ভুট্টা আত্মসাতের অভিযোগ; দীর্ঘদিন পলাতক থাকার পর স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশের কাছে হস্তান্তর

তেঁতুলিয়ায় ভুট্টা আত্মসাৎ মামলার পলাতক আসামি সাবুল বোদায় গ্রেপ্তার

আব্দুল্লাহ্ আল মামুন
  • আপডেট সময় : ০৮:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় | ৯ আগস্ট ২০২৬: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুট্টা আত্মসাৎ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. সাবুলকে বোদা উপজেলার ভাসাইনগড় ফিডমিল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে স্থানীয় জনগণ তাকে আটক করে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার বালাবাড়ী এলাকায় রাত আনুমানিক ১০টার দিকে ১৮১ বস্তা ভুট্টা মাহিন্দ্র ট্রলিতে করে দিনাজপুরের বীরগঞ্জে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। ভুট্টার মোট ওজন ছিল প্রায় ১১ হাজার ৪৫০ কেজি এবং মামলার এজাহারে এর মূল্য ৩ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ভুট্টাগুলো মালিকের বাড়িতে না নিয়ে মামলার প্রধান আসামি মো. সাবুল পঞ্চগড়ের ময়দানদিঘী বাজারে জনৈক তরিকুলের কাছে বিক্রি করে দেন। পরে তিনি আত্মগোপনে চলে যান। ভুট্টার মালিক মো. আমিনুল ইসলাম একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাবুলের ফোন বন্ধ পান। পরে বাধ্য হয়ে তিনি সাবুলসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা করেন।

মামলার নম্বর ১৫। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০ ও ৪০৬ ধারায় করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর রোববার সন্ধ্যায় বোদা পৌরসভার ভাসাইনগড় ফিডমিল বাজার এলাকায় সাবুলকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাবুলকে পরবর্তীতে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান জানান, ভুট্টা আত্মসাৎ মামলার পর থেকেই সাবুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার রাতে বোদা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের বিষয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৮১ বস্তা ভুট্টা আত্মসাতের অভিযোগ; দীর্ঘদিন পলাতক থাকার পর স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশের কাছে হস্তান্তর

তেঁতুলিয়ায় ভুট্টা আত্মসাৎ মামলার পলাতক আসামি সাবুল বোদায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬