চট্টগ্রাম ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বগুড়ার ধুনটের ভালুকাতলা গ্রামের দরিদ্র পরিবারের ২০ বছরের যুবক স্বপন মিয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ চালিয়ে যেতে পারছেন না তিনি।

বাবা দিনমজুর, ছেলের কিডনি চিকিৎসা নিয়ে দিশেহারা পরিবার

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ভালুকাতলা গ্রামের ২০ বছর বয়সী যুবক মো. স্বপন মিয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পারায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। অসুস্থতার যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে থাকার লড়াই করছেন দরিদ্র পরিবারের এই যুবক।

স্বপন মিয়া ভালুকাতলা গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. জয়নাল আবেদীনের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। দিন এনে দিন খেয়ে চলা এই পরিবারের পক্ষে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন স্বপন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পারায় তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। একদিকে স্বপনের অসুস্থতার যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার অর্থ জোগাড়ের চিন্তা—দুই সংকটে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে স্বপন মিয়া বলেন, “আমার বাবা একজন হতদরিদ্র দিনমজুর। দিন এনে দিন খেতে হয় আমাদের। আমার চিকিৎসা করানোর মতো সামর্থ্য বাবার নেই। তাই নিরুপায় হয়ে সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারব।”

স্বপন মিয়া তার চিকিৎসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সামর্থ্যবান, মানবিক ও দানশীল মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি এবং মানবিক হৃদয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, সামর্থ্য অনুযায়ী মানুষের সামান্য আর্থিক সহযোগিতাও স্বপনের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সহজ করতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে ২০ বছর বয়সী এই যুবকের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।

আর্থিক সহযোগিতার জন্য

বিকাশ (পার্সোনাল): ০১৭০১৪৮৭০৭৯

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার ধুনটের ভালুকাতলা গ্রামের দরিদ্র পরিবারের ২০ বছরের যুবক স্বপন মিয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ চালিয়ে যেতে পারছেন না তিনি।

বাবা দিনমজুর, ছেলের কিডনি চিকিৎসা নিয়ে দিশেহারা পরিবার

আপডেট সময় : ১১:০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬