চট্টগ্রাম ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপিনাথপুর ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি

হরিরামপুরের গোপিনাথপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন জুবায়ের আহমেদ ওমর

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ৬ আগস্ট ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন জুবায়ের আহমেদ ওমর।

তিনি বলেন, নির্বাচিত হলে গোপিনাথপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। শিক্ষা, সড়ক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জুবায়ের আহমেদ ওমরের ভাষ্য, অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় স্থানীয় পর্যায়ে তিনি সমর্থন পাচ্ছেন বলেও দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।
রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জুবায়ের আহমেদ ওমর অতীতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

জুবায়ের আহমেদ ওমর বলেন, “জনগণের সমর্থন পেলে গোপিনাথপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপিনাথপুর ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি

হরিরামপুরের গোপিনাথপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন জুবায়ের আহমেদ ওমর

আপডেট সময় : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬