চট্টগ্রাম ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান কমপ্লেক্সের সামনে সমাবেশ শেষে পৌর শহরে শান্তিপূর্ণ গণমিছিল

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

তিমির বনিক
  • আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার | ৬ আগস্ট ২০২৬: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বড়লেখা পৌর শহরের নুরজাহান কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন। এতে আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ফয়সাল আহমদ।
সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংশ্লিষ্ট উদ্যোগ দ্রুত কার্যকর করা প্রয়োজন। তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ, ন্যায়বিচার ও জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাইতুলমাল সম্পাদক মো. হেলাল উদ্দিন, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, পৌরসভা শাখার সভাপতি জুবায়ের আহমদ, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবু তাহের, মজলিসে শূরা সদস্য মাওলানা আলিম উদ্দিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি গণমিছিল বড়লেখা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান কমপ্লেক্সের সামনে সমাবেশ শেষে পৌর শহরে শান্তিপূর্ণ গণমিছিল

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬