চট্টগ্রাম ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চকরিয়ায় উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভায় গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্রের লড়াই জোরদারের আহ্বান, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ঐক্যের বিকল্প নেই: আলহাজ এনামুল হক

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)
  • আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার | ৫ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণা হিসেবে উল্লেখ করে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এনামুল হক।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার সিস্টেম কমপ্লেক্সের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নূরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর এস এম মনজুর, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. পিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ সিকদার, সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন এবং উপজেলা মহিলা দলের সভাপতি খালেছা বেগম। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এনামুল হক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, এটি বাস্তবায়নের অঙ্গীকার। জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে বিএনপির নেতাকর্মীদের সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকতে হবে।”

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়ায় উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভায় গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্রের লড়াই জোরদারের আহ্বান, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ঐক্যের বিকল্প নেই: আলহাজ এনামুল হক

আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬