চট্টগ্রাম ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্থায়ী অর্থনৈতিক ফান্ডের মাধ্যমে রক্তদান ও রোগী সহায়তা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের

চাঁপাইনবাবগঞ্জে মানবসেবার নতুন অধ্যায়, এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের ফান্ড গঠন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের অর্থনৈতিক ফান্ড গঠন কার্যক্রমে নতুন অগ্রগতি হয়েছে। সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে গঠিত এই ফান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এক আয়োজনে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এসএনসি ব্লাড ডোনেশন ক্লাব জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনটি অসহায়, দরিদ্র ও মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের প্রয়োজন মেটাতে কাজ করে যাচ্ছে। তবে নিয়মিত রক্তদান কার্যক্রম পরিচালনা, রোগীদের সহায়তা এবং সাংগঠনিক বিভিন্ন প্রয়োজন পূরণে একটি স্থায়ী অর্থনৈতিক ফান্ডের প্রয়োজন ছিল।

এই ফান্ড গঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও দ্রুততার সঙ্গে রক্ত সংগ্রহ, জরুরি রোগী সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী-এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ফান্ড গঠনসহ সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য তার প্রতি ধন্যবাদ জানানো হয়।

এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝুঁকিতে না পড়ে—এই লক্ষ্যেই আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থায়ী অর্থনৈতিক ফান্ড গঠিত হলে মানবিক সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।”

এ সময় সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিকদের প্রতি এই মানবিক উদ্যোগে সহযোগিতার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্থায়ী অর্থনৈতিক ফান্ডের মাধ্যমে রক্তদান ও রোগী সহায়তা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের

চাঁপাইনবাবগঞ্জে মানবসেবার নতুন অধ্যায়, এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের ফান্ড গঠন

আপডেট সময় : ০৭:৩৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬