চট্টগ্রাম ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার স্টার টেলিভিশনের প্রতিনিধি; হাসপাতালে চিকিৎসাধীন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থলে সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে ক্ষোভ

মোঃ মাইদুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম | ৫ আগস্ট ২০২৬ : কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে এক সাংবাদিককে টেনে বের করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্টার টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় ভিডিও ও স্থিরচিত্র ধারণ করছিলেন সাংবাদিক জুবাইর। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে অডিটরিয়াম থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর উপস্থিত পুলিশ সদস্যরা আহত সাংবাদিককে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক তার মাথায় আঘাতের কারণে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর অভিযোগ করে বলেন, তিনি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে অনুষ্ঠান কাভার করছিলেন। এ সময় বিএনপি কর্মী পরিচয়দানকারী শামীম নামে একজন তাকে বাইরে নিয়ে মোটরসাইকেলে ওঠার জন্য চাপ দেন। তিনি রাজি না হলে কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী বলেন, ঘটনার সময় তারা অডিটরিয়ামের ভেতরে ছিলেন। বাইরে গোলযোগের খবর পেয়ে তিনি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সুধীজন গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার স্টার টেলিভিশনের প্রতিনিধি; হাসপাতালে চিকিৎসাধীন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থলে সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে ক্ষোভ

আপডেট সময় : ১০:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬