চট্টগ্রাম ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

মনোয়ারুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির শুরুতে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রংপুর জেলা ও মহানগর ইউনিট কমান্ড, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা যৌথভাবে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের গণআন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬