চট্টগ্রাম ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা–খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনা; মরদেহ মর্গে, পরিচয় শনাক্তে তদন্ত চলছে

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ৪ আগস্ট ২০২৬: গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (প্রায় ৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা–খুলনা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত বৃদ্ধার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘাতক গাড়িকে শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা–খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনা; মরদেহ মর্গে, পরিচয় শনাক্তে তদন্ত চলছে

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই

আপডেট সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬