চট্টগ্রাম ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

বেরুবাড়ী সীমান্তে রাতের অভিযানে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু জব্দ, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা

পঞ্চগড়ের বোদা সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় গরু জব্দ, পাচারকারীরা পালিয়ে যায়

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ০৭:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় | ০৩ আগস্ট ২০২৬: পঞ্চগড়ের বোদা উপজেলার বেরুবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় গরু জব্দ করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। জব্দকৃত গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রোববার (০২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

হাবিলদার মো. আব্দুল মমিনের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৭৭৫/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বেরুবাড়ী এলাকায় অবস্থান নেয়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু জব্দ করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানিয়েছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদকদ্রব্য, গবাদিপশুসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেরুবাড়ী সীমান্তে রাতের অভিযানে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু জব্দ, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা

পঞ্চগড়ের বোদা সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় গরু জব্দ, পাচারকারীরা পালিয়ে যায়

আপডেট সময় : ০৭:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬