চট্টগ্রাম ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আশাশুনি সদর ইউনিয়নের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক ৯ প্রতিষ্ঠানে সিলিং ফ্যান হস্তান্তর

আশাশুনিতে এমপি রবিউল বাশারের পক্ষ থেকে ৯ প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

এস,এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০২:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষ থেকে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব সিলিং ফ্যান তুলে দেন।
ফ্যানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা, বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, আশাশুনি বুদ্ধপ্রতিবন্ধী স্কুল, আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি, আদালতপুর দারুল আরকান হাফিজিয়া মাদ্রাসা ও আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসাসহ মোট ৯টি প্রতিষ্ঠান।

সিলিং ফ্যান বিতরণকালে আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষ থেকে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা এবং মানুষের সেবার অংশ হিসেবে এসব উপহার দেওয়া হচ্ছে। জনকল্যাণ ও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এ.বি.এম. আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন সহ-সেক্রেটারি এস.এম. শহিদুজ্জামান বাবলু, মানবসম্পদ উন্নয়ন বিভাগের ইউনিয়ন সভাপতি ডা. রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়েও আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকার উন্নয়ন কার্যক্রমে তার সম্পৃক্ততার খবর প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনি সদর ইউনিয়নের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক ৯ প্রতিষ্ঠানে সিলিং ফ্যান হস্তান্তর

আশাশুনিতে এমপি রবিউল বাশারের পক্ষ থেকে ৯ প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

আপডেট সময় : ০২:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬