চট্টগ্রাম ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে স্টেশন ও রেললাইন পরিদর্শন, স্থানীয়দের অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস

সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই: শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

তিমির বনিক
  • আপডেট সময় : ১০:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার | ১ আগস্ট ২০২৬: সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাই কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এবং কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১ আগস্ট) সকাল থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে সফরকালে তিনি রেলপথের বিভিন্ন অবকাঠামো, স্টেশনের সার্বিক অবস্থা এবং যাত্রীসেবার মান পর্যবেক্ষণ করেন।
বেলা ১১টার দিকে পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী স্টেশন এলাকা ও রেললাইন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করলে মন্ত্রী ও সফরসঙ্গী কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয়রা রেলওয়ের বিভিন্ন সমস্যা, যাত্রীসেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। মন্ত্রী এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সিলেট পর্যন্ত প্রতিটি স্টেশন ও রেললাইন সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং সিলেট-জাফলং রেলপথ নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন সম্ভাবনার বিকাশ এবং সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই প্রস্তাবিত সিলেট-জাফলং রেলপথ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে স্টেশন ও রেললাইন পরিদর্শন, স্থানীয়দের অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস

সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই: শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ১০:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬