চট্টগ্রাম ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গিলন্ড মুন্নু সিটিতে কবর জিয়ারত, দোয়া, পুষ্পার্ঘ্য অর্পণ ও বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন কর্মসূচি পালন

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে হরিরামপুর উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন, নানা আয়োজনে স্মরণ

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ১ আগস্ট ২০২৬: মানিকগঞ্জে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী নানা ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলার গিলন্ড এলাকার মুন্নু সিটিতে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন হরিরামপুর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা তাঁর কর্মময় জীবন, সততা ও রাজনৈতিক আদর্শ স্মরণ করেন।
স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, “হারুনার রশিদ খান মুন্নু ছিলেন সততা, আদর্শ ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি। তাঁর আদর্শ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, বিভিন্ন মেডিকেল পরীক্ষা এবং ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স এবং হুরুন নাহার জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, হারুনার রশিদ খান মুন্নু দেশের একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও সাবেক মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও মানিকগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গিলন্ড মুন্নু সিটিতে কবর জিয়ারত, দোয়া, পুষ্পার্ঘ্য অর্পণ ও বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন কর্মসূচি পালন

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে হরিরামপুর উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন, নানা আয়োজনে স্মরণ

আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬