চট্টগ্রাম ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

র‌্যাবের তৎপরতায় ঢাকা থেকে দাউদকান্দি ট্রাকচালক হত্যার আসামি গ্রেপ্তার

কুমিল্লা দাউদকান্দি ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকার বনানী থেকে গ্রেপ্তার

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রাকচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ট্রাক চালক আলামিন মিয়াকে হত্যার মূল অভিযুক্ত মো: দ্বীন ইসলাম ডালিমকে ঢাকা বনানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা।
রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার বনানী থানাধীন কাকলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামী ২৮ বছর বয়সী এবং দাউদকান্দি উপজেলার পূর্ব হাউষদি গ্রামের পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা।

সোমবার (২০ অক্টোবর) সকালে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানিয়েছেন, আসামি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব হাউষদি গ্রামের আলামিন মিয়া মাদক বিক্রির প্রতিবাদ করায় ডালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আলামিনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকারীরা ঘটনার পর এলাকায় থেকে পালিয়ে যায়। র‌্যাব-১১ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঢাকার বনানী থানাধীন কাকলীতে অভিযান চালিয়ে ডালিমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাকে দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের তৎপরতায় ঢাকা থেকে দাউদকান্দি ট্রাকচালক হত্যার আসামি গ্রেপ্তার

কুমিল্লা দাউদকান্দি ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকার বনানী থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫