চট্টগ্রাম ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গাছের ডালপালা কর্তনের কাজের জন্য ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে

গোপালগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় সরবরাহ থাকবে না

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ শহরের ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ সরবরাহ লাইনের নিরাপত্তাজনিত কাজের জন্য শনিবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—ডি.সি. রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা, থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সম্মুখ অংশ, শিশুবন রোড মহল্লাসহ আশপাশের এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজ নিরাপদে সম্পন্ন করার জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, শনিবার বড় বাজার এলাকায় সাপ্তাহিক বন্ধ থাকায় সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে ব্যবসায়িক কার্যক্রমে তুলনামূলকভাবে কম প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কর্তৃপক্ষ আরও জানায়, অফিস কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা-২০২৬-এ যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ভোরের দিকে গাছের ডালপালা কর্তনের কাজের সময় নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কাজের প্রয়োজনে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।
সাময়িক বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে সকল শ্রেণির সম্মানিত গ্রাহকের আন্তরিক সহযোগিতা কামনা করেছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাছের ডালপালা কর্তনের কাজের জন্য ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে

গোপালগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় সরবরাহ থাকবে না

আপডেট সময় : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬