চট্টগ্রাম ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির সভায় পরিবেশবান্ধব ও আইনসম্মত সেবা নিশ্চিতের আহ্বান

অবৈধ সাইলেন্সার ও অতিরিক্ত হর্ন ব্যবহারে কঠোর বার্তা, রংপুরে মতবিনিময় সভা

মনোয়ারুল ইসলাম, রংপুর
  • আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ দূষণ ও শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক পরিবেশে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) জনাব মারুফ আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মারুফ আহমেদ বলেন, পরিবেশ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথাযথভাবে অনুসরণ করা সকলের দায়িত্ব। অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার, অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং মোটরসাইকেলে অবৈধ বা পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের ফলে জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। এ ধরনের অনিয়ম বন্ধে মোটরসাইকেল ওয়ার্কশপ মালিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মোটরসাইকেলের সাইলেন্সারসহ অন্যান্য যন্ত্রাংশ অবশ্যই মানসম্মত ও আইনসম্মত হতে হবে। কোনোভাবেই উচ্চ শব্দ সৃষ্টি করে এমন যন্ত্রাংশ সংযোজন বা বিক্রয় করা উচিত নয়। পরিবেশবান্ধব ও নিরাপদ সেবা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও কারিগরদেরও সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা পরিবেশ দূষণ ও শব্দদূষণ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আইন মেনে ব্যবসা পরিচালনা, গ্রাহকদের সচেতন করা এবং পরিবেশবান্ধব কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ, পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত রংপুর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে উপস্থিত সকলের উদ্দেশে পরিবেশ রক্ষায় সচেতন হওয়া এবং শব্দদূষণমুক্ত, নিরাপদ রংপুর গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির সভায় পরিবেশবান্ধব ও আইনসম্মত সেবা নিশ্চিতের আহ্বান

অবৈধ সাইলেন্সার ও অতিরিক্ত হর্ন ব্যবহারে কঠোর বার্তা, রংপুরে মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬