চট্টগ্রাম ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি সম্পন্ন, সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী মামলার প্রস্তুতির কথা জানালেন যুবদল নেতারা

ফেক ফেসবুক আইডিতে ভিত্তিহীন পোস্টের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থার ঘোষণা

মোঃ সারোয়ার হোসেন অপু
  • আপডেট সময় : ০৬:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ | ৩১ জুলাই ২০২৬ : নওগাঁর বদলগাছী উপজেলায় একটি ফেক ফেসবুক আইডি থেকে উপজেলা যুবদলের এক নেতাকে নিয়ে ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযুক্ত ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বদলগাছী উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্না বলেন, গত ৩০ জুলাই দুপুরে “বদলগাছী মিডিয়া” নামে পরিচালিত একটি কথিত ফেক ফেসবুক আইডি থেকে তার ছবি, রাজনৈতিক পরিচয় ও নাম ব্যবহার করে একটি ভিত্তিহীন, মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি দাবি করেন, প্রকাশিত তথ্যের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের পোস্ট করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট ফেক আইডির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বদলগাছী উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল রাজা বলেন, বদলগাছীর সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। তবে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে পরিকল্পিতভাবে যুবদল নেতা মুনিমুল ইসলাম মুন্নাকে নিয়ে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শুধু একজন নেতাকেই নয়, পুরো উপজেলা যুবদলকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করার আহ্বান জানান এবং গুজব ও অপপ্রচার রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

উল্লেখ্য, এই প্রতিবেদনে বর্ণিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট নেতাদের দেওয়া বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযুক্ত ফেসবুক আইডির পরিচালনাকারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি সম্পন্ন, সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী মামলার প্রস্তুতির কথা জানালেন যুবদল নেতারা

ফেক ফেসবুক আইডিতে ভিত্তিহীন পোস্টের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থার ঘোষণা

আপডেট সময় : ০৬:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬