চট্টগ্রাম ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর, লালানগরের একাংশ ও পারুয়া এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবক, শিক্ষানুরাগী, মানবাধিকার সংগঠক ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

সম্প্রতি দক্ষিণ রাজানগরের রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের হলরুমে খোরশেদ আলম ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ রাজানগর, লালানগরের একাংশ এবং পারুয়া এলাকার একাংশের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মেজর মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বখতেয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফয়জুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আলম, মোহাম্মদ কাউসার, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজলাস, শিক্ষক নজরুল ইসলাম, ওয়ান ব্যাংকের স্বত্বাধিকারী মোহাম্মদ রাশেদ, যুবদল নেতা মোহাম্মদ মিজান, মোহাম্মদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা সহজতর করা সম্ভব। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করে।
আয়োজক খোরশেদ আলম ফারুকী বলেন, “গরিব, অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতেও বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর, লালানগরের একাংশ ও পারুয়া এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ১১:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬