চট্টগ্রাম ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরগুনার আমতলীতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ

আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ১০:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী, বরগুনা | ২৯ জুলাই ২০২৬ : বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া খাল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (আনুমানিক ৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা খালে একটি মরদেহ ভাসতে দেখে আমতলী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন ধরে পানিতে থাকায় তা অর্ধগলিত হয়ে গেছে এবং শরীরে পোকা ধরেছে।

স্থানীয়দের ভাষ্য, উদ্ধার হওয়া যুবককে এলাকার কেউ শনাক্ত করতে পারেননি। মরদেহটি কার এবং কীভাবে সেখানে এসেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হুসাইন জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে মরদেহটির পরিচয় সম্পর্কে তথ্য থাকলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বরগুনার আমতলীতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ

আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

আপডেট সময় : ১০:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬