চট্টগ্রাম ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিগন্যাল বিভ্রাটের অভিযোগ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো রেলওয়ে; তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বগুড়ার সুখানপুকুরে একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত; তদন্ত কমিটি গঠন

মোঃ আব্দুল আলীম
  • আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া | ২৯ জুলাই ২০২৬: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন চলে আসার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ৪৯২ নম্বর কলেজ ট্রেনটি সুখানপুকুর রেলস্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনটিও একই লাইনে প্রবেশ করে। এতে দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসে এবং যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
সংঘর্ষের আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়ার আগেই পদ্মরাগ ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ে। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কীভাবে একই সময়ে দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করল, তার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
রেলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিগন্যালিং ব্যবস্থা ও স্টেশন সমন্বয় আরও কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রী ও সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিগন্যাল বিভ্রাটের অভিযোগ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো রেলওয়ে; তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বগুড়ার সুখানপুকুরে একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত; তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬