চট্টগ্রাম ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোররাত থেকে সকাল পর্যন্ত একাধিক অভিযানে হত্যা, চুরি ও আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি গ্রেপ্তার; পৃথক অভিযানে উদ্ধার ৪৮ পিস ইয়াবা।

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৪৮ পিস ইয়াবা

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ১১:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ২৮ জুলাই ২০২৬ : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে পৃথক স্থান থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় একাধিক টিম এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার উত্তর সতানন্দি থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মনির হোসেন সওদাগর (৪৮)কে গ্রেপ্তার করেন।

এদিকে এসআই (নিঃ) আবু বাকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি এলাকা থেকে মহিউদ্দিন (২২) নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময়ে এসআই (নিঃ) মিনহাজুল ইসলামের নেতৃত্বে গৌরীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন (২৮) নামে এক ব্যক্তিকে ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ দুই অভিযানে মোট ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া এসআই (নিঃ) মনির হোসেনের নেতৃত্বে বিটেশ্বর এলাকা থেকে নিয়মিত চুরি মামলার দুই আসামি লোকমান গুলজার (২৫) ও মো. হালিম (৩৭)কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে এসআই (নিঃ) কমল কৃষ্ণের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি মো. লিটন দেওয়ান (৪০)কে উত্তর গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোররাত থেকে সকাল পর্যন্ত একাধিক অভিযানে হত্যা, চুরি ও আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি গ্রেপ্তার; পৃথক অভিযানে উদ্ধার ৪৮ পিস ইয়াবা।

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৪৮ পিস ইয়াবা

আপডেট সময় : ১১:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬