চট্টগ্রাম ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নড়াইলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জুলাই পদযাত্রা; বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

নড়াইলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

মো. তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে নড়াইলে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, জেলা সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা সদস্য সচিব আমিরুল ইসলাম রানা।

পথসভায় বক্তারা বলেন, দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায় যেখানে ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান থাকবে না। তারা বলেন, গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, অতীতের অন্যায়-অবিচারের পুনরাবৃত্তি ঠেকাতে জনগণকে সচেতন থাকতে হবে এবং সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় এনসিপি নড়াইল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, শাহজাহান খান সাজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পদযাত্রা ও পথসভায় স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নড়াইলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জুলাই পদযাত্রা; বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

নড়াইলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

আপডেট সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬