চট্টগ্রাম ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ

চট্টগ্রামে মানববন্ধন: সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় নগরীর কোতোয়ালী থানাধীন ঐতিহাসিক টাইগার পাস চত্বরে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল আবছার তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ফৌজুল আজাদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন।

বক্তারা দাবি করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসনিক অনিয়ম ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

প্রধান অতিথি নুরুল আবছার তৌহিদ বলেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর যথাযথ তদন্ত ছাড়া একজন সাংবাদিককে গ্রেপ্তার করা স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

প্রধান বক্তা সোহাগ আরেফীন বলেন, অনুসন্ধানী সংবাদ প্রকাশের সত্যতা যাচাইয়ের পরিবর্তে মামলা ও গ্রেপ্তারের প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত। এতে ভবিষ্যতে অনুসন্ধানী সাংবাদিকতা নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে শিব্বির আহমেদ ওসমান বলেন, প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন অনুযায়ী তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত ছিল। তদন্তের আগেই একজন সাংবাদিককে গ্রেপ্তার করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বক্তারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী সাংবাদিকদের বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা সতর্ক করেন।

মানববন্ধনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ সমরকান্দী, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল, একাত্তর সংবাদের সম্পাদক সুমন সেন, আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, এসটিভির প্রধান সম্পাদক শহীদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ

চট্টগ্রামে মানববন্ধন: সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি

আপডেট সময় : ১০:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬