চট্টগ্রাম ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অতিরিক্ত বৃষ্টিতে ৮৫ হেক্টর সবজি ক্ষেত নষ্ট, ক্ষতিগ্রস্ত ১,৩৬০ কৃষক; বাজারে সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম।

গোপালগঞ্জে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ-তিনগুণ, ঊর্ধ্বমুখী মাছের বাজারে বিপাকে সাধারণ মানুষ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে টানা বর্ষণ ও স্থানীয়ভাবে উৎপাদিত সবজির সরবরাহ কমে যাওয়ায় কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে চাষের মাছ ও ইলিশের দামও। ফলে দিনমজুর, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের নিত্যপ্রয়োজনীয় বাজার করা কঠিন হয়ে পড়েছে।

শনিবার (২৫ জুলাই) গোপালগঞ্জ শহরের বড় বাজারের কাঁচাবাজার ও মাছ বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ৬০ টাকার নিচে প্রায় কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগেও ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া ঢেঁড়স এখন ৬০ টাকা কেজি। মিষ্টিকুমড়া ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, উচ্ছে ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙে ৮০ টাকা এবং পটল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মাঝারি আকারের একটি লাউ, যা আগে ৩০-৪০ টাকায় পাওয়া যেত, এখন কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। তুলনামূলক কম দামের সবজি হিসেবে শুধু পেঁপে পাওয়া যাচ্ছে, যার দাম কেজিপ্রতি ৪০ টাকা। কাঁচামরিচের দামও বেড়ে ২০০ টাকা কেজিতে পৌঁছেছে, যা মাত্র ১০ দিন আগেও ছিল ৮০ টাকা।

সবজির পাশাপাশি মাছের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টাকা কেজি দরে। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম ১ হাজার ৫০০ টাকা। এছাড়া পাঙাশ, রুই, কাতলা ও সিলভার কার্পসহ বিভিন্ন মাছের দাম কেজিতে ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে রুই মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি, যা কয়েকদিন আগেও ছিল ৪৫০ থেকে ৪৮০ টাকার মধ্যে।

মাছ বিক্রেতা জহর বলেন, বৃষ্টির কারণে যেসব জেলা থেকে চাষের মাছ আসে সেখানে অনেক মাছ ভেসে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের মাছের দাম বেড়েছে। গত সপ্তাহে ইলিশের দাম কিছুটা কমলেও এ সপ্তাহে আবার বেড়েছে।

ক্রেতা স্বপন মোল্লা বলেন, “বাজারে এসে বাজেট ঠিক রাখতে পারছি না। প্রয়োজনীয় অনেক পণ্য না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষের জন্য বাজার করা এখন অত্যন্ত কঠিন হয়ে গেছে।”

সবজি ব্যবসায়ী হানিফ, ইকবাল ও মুদি ব্যবসায়ী মিজুসহ একাধিক ব্যবসায়ী জানান, টানা বর্ষণে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়েছে। ফলে আড়তে পর্যাপ্ত সবজি আসছে না। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বর্ষাকালে প্রতিবছরই কিছুটা দাম বাড়লেও এবার বৃদ্ধি তুলনামূলক বেশি।
গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন জানান, চলতি জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার প্রায় ৮৫ হেক্টর সবজি ক্ষেত পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১ হাজার ৩৬০ জন সবজি চাষি ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় বাইরের জেলা থেকে সবজি আনতে হচ্ছে। বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন করে সবজির সরবরাহ বাড়তে শুরু করলে বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অতিরিক্ত বৃষ্টিতে ৮৫ হেক্টর সবজি ক্ষেত নষ্ট, ক্ষতিগ্রস্ত ১,৩৬০ কৃষক; বাজারে সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম।

গোপালগঞ্জে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ-তিনগুণ, ঊর্ধ্বমুখী মাছের বাজারে বিপাকে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৬:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬