চট্টগ্রাম ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা নয়, প্রতারণা রোধে অভিযোগ জানানোর আহ্বান এমপির

গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম: টাকা না দিতে এমপি শামীম কায়ছার লিংকনের আহ্বান

আলমগীর কবির, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাসহ দেশব্যাপী ধাপে ধাপে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু হতে যাচ্ছে। পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে নির্বাচিত পরিবারগুলোর মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।

এ কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম এড়াতে গোবিন্দগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়ছার লিংকন সাধারণ মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি, দালাল বা মধ্যস্থতাকারী টাকা দাবি করলে কাউকে অর্থ না দেওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

এমপি শামীম কায়ছার লিংকন বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের দায়িত্বে নিয়োজিত কেউ যদি অর্থ দাবি করেন, তাহলে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কাছে জানানো যাবে। এছাড়া জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কর্মকর্তা কিংবা তাঁর কাছেও সরাসরি অভিযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রকৃত দরিদ্র ও সহায়তাপ্রার্থী পরিবারগুলোকে তথ্যভিত্তিকভাবে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা। তথ্য সংগ্রহ ও যাচাই শেষে যোগ্য পরিবার নির্বাচন করা হবে এবং পরিকল্পনা অনুযায়ী পরিবারের নারী প্রধানের নামে কার্ড প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্ড পেতে কোনো ধরনের ফি বা অর্থ প্রদানের প্রয়োজন নেই। তাই প্রতারণা, দুর্নীতি ও অনিয়ম রোধে সবাইকে সঠিক তথ্য প্রদান এবং কোনো অনৈতিক আর্থিক লেনদেনের প্রস্তাব পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

পরিশেষে এমপি মোহাম্মদ শামীম কায়ছার লিংকন বলেন, “আসুন, আমরা সবাই সঠিক তথ্য দিয়ে সরকারের জনকল্যাণমূলক এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করি। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার সুযোগ দেব না। সবার আগে বাংলাদেশ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা নয়, প্রতারণা রোধে অভিযোগ জানানোর আহ্বান এমপির

গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম: টাকা না দিতে এমপি শামীম কায়ছার লিংকনের আহ্বান

আপডেট সময় : ০৫:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬