চট্টগ্রাম ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে কিশোরগঞ্জের বিভিন্ন কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল

কাওসার আহমেদ দূরন্ত, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জেলার প্রায় সব সরকারি-বেসরকারি কলেজ ও ইনস্টিটিউটে ছাত্রদল নেতা-কর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

১৯ অক্টোবর রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের শিক্ষার্থী, জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. জুবায়েদ হোসেনকে ঢাকার আরমানিটোলায় দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল গভীর শোক প্রকাশ করে এবং দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, ওয়ালীনেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল নেতারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভে নেতৃত্ব দেন আহ্বায়ক মো. শাহ আলম ও সদস্য সচিব মনিরুল হাসান জেনি। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও রাফিউল ইসলাম নওশাদসহ নেতৃবৃন্দ।

ওয়ালীনেওয়াজ খান কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন আহ্বায়ক প্রিময় এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিশান।
সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ শহর ছাত্রদলের দপ্তর সম্পাদক জান্নাতুল নাঈম শুভ। তিনি বলেন, “ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচার না হলে, জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর আন্দোলনে নামবে।”

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটেও বিক্ষোভ মিছিল হয়। নেতৃত্ব দেন ছাত্রদল সদস্য সচিব সোহাগ হোসেন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, ফাহিম, আহ্বায়ক সদস্য মিজানুল ইসলাম ও কর্মী ফাহাদ, কাওসার প্রমুখ।

বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ জুবায়েদ হত্যার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে কিশোরগঞ্জের বিভিন্ন কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫