চট্টগ্রাম ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুলাইয়ের ঘটনার অভিযোগে মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার; গুরুত্ব দিয়ে তদন্ত করছে মহিপুর থানা পুলিশ

মহিপুরে ১১ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ নূর মোহাম্মদ গ্রেপ্তার, তদন্তে পুলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার (২২ জুলাই) অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া শুরু হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দুপুরে শিশুটি নিজ বাড়িতে তার ছোট ভাইয়ের সঙ্গে অবস্থান করছিল। সে সময় তার বাবা-মা বাড়িতে ছিলেন না। অভিযোগ অনুযায়ী, এই সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদার ঘরে প্রবেশ করে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, সামাজিক লোকলজ্জা এবং স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টির সমাধানের আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। তবে দীর্ঘদিনেও কোনো বিচার না পাওয়ায় বুধবার শিশুটির মা মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, “ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুলাইয়ের ঘটনার অভিযোগে মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার; গুরুত্ব দিয়ে তদন্ত করছে মহিপুর থানা পুলিশ

মহিপুরে ১১ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ নূর মোহাম্মদ গ্রেপ্তার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬