চট্টগ্রাম ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান; বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক এক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মাহবুব সম্রাট আটক

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলিসহ মাহবুব সম্রাট (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ইব্রাহিম খলিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্প অফিস সংলগ্ন রায়পুর-মালিগাঁও সড়কের পাশে কাঁচা রাস্তায় সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন মাহবুব সম্রাট। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তাতে থাকা গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

আটক মাহবুব সম্রাট তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তিনি গত বছরের ২৫ জুলাই গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত মামুন সম্রাটের ছোট ভাই।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ সময় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান; বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক এক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মাহবুব সম্রাট আটক

আপডেট সময় : ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬