চট্টগ্রাম ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পীরগঞ্জ রেলস্টেশনে যৌথ অভিযানে উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পীরগঞ্জে ৩০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ভ্যানচালককে ১০ হাজার টাকা জরিমানা

মো. আরফান আলী, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
  • আপডেট সময় : ০২:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৌথ অভিযানে প্রায় ৩০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাছ পরিবহনের দায়ে এক ভ্যানচালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার এবং পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে দুইটি খাঁচিভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় মাছগুলো জব্দ করা হয়।

আটক ব্যক্তি আসাদুল ইসলাম (৩২) নামে এক ভ্যানচালক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, জব্দকৃত মাছের পরিমাণ প্রায় ৩০০ কেজি। পিরানহা একটি নিষিদ্ধ বিদেশি আগ্রাসী প্রজাতির মাছ, যা জলাশয়ের দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণী খেয়ে জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ মাছের সামনের চোয়ালে ধারালো দাঁত থাকায় এটি অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশের জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের স্বার্থে পিরানহা মাছের উৎপাদন, চাষ, লালন-পালন, পরিবহন, বিপণন ও মজুদ সরকারি নির্দেশনায় নিষিদ্ধ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ মাছের উৎপাদন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে জনসাধারণকে এ ধরনের মাছ চাষ বা পরিবহন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পীরগঞ্জ রেলস্টেশনে যৌথ অভিযানে উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পীরগঞ্জে ৩০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ভ্যানচালককে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬