চট্টগ্রাম ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সকাল থেকে অপেক্ষা করেও সেবা পাননি কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষ; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

কচুয়া সাব-রেজিস্ট্রার অফিসে কর্মকর্তার অনুপস্থিতিতে স্থবির জমি রেজিস্ট্রি কার্যক্রম, ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে শতাধিক সেবাগ্রহীতা

মো. আনোয়ার হোসেন (রাজ), কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান কর্মকর্তার অনুপস্থিতির কারণে জমি রেজিস্ট্রি কার্যক্রমে চরম ভোগান্তির শিকার হয়েছেন শতাধিক সেবাগ্রহীতা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে জমি রেজিস্ট্রির জন্য আসা সাধারণ মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পাওয়ার অভিযোগ করেছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১১টা পর্যন্ত অফিস খোলা থাকলেও সাব-রেজিস্ট্রার মাহবুবের রহমান ওয়াজেদ অফিসে উপস্থিত ছিলেন না। ফলে জমি রেজিস্ট্রির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

সকাল ৯টা থেকেই কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে উপস্থিত হন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে তাদের কোনো কাজই সম্পন্ন হয়নি। এতে সময় ও অর্থ—উভয় দিক থেকেই ক্ষতির মুখে পড়েছেন সেবাগ্রহীতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “সকাল ৮টা থেকে বসে আছি। অফিসার না আসলে আমাদের কাজ হবে কীভাবে? আমাদের সময়ের কি কোনো মূল্য নেই?”
অপেক্ষমাণ আরও কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, কচুয়া সাব-রেজিস্ট্রার অফিসে কর্মকর্তার দেরিতে আসা নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়, যার কারণে দূর-দূরান্ত থেকে আসা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

ভুক্তভোগীদের দাবি, সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তা উপস্থিত না থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে এবং সরকারি সেবার প্রতি আস্থা ক্ষুণ্ন হয়। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সকাল থেকে অপেক্ষা করেও সেবা পাননি কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষ; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

কচুয়া সাব-রেজিস্ট্রার অফিসে কর্মকর্তার অনুপস্থিতিতে স্থবির জমি রেজিস্ট্রি কার্যক্রম, ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে শতাধিক সেবাগ্রহীতা

আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬