চট্টগ্রাম ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ; হাসপাতালে ভর্তি বৃদ্ধাসহ দুই আহত, তদন্ত করছে পুলিশ

হরিরামপুরে জমি বিরোধে সহিংসতা, থানায় অভিযোগ দায়ের

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৯৫ বছর বয়সী এক বৃদ্ধাসহ দুইজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন— উপজেলার হারুকান্দি ইউনিয়নের ব্রাহ্মণকান্দা (ইন্দপাড়া) এলাকার মৃত পুন্ন চন্দ্র মণ্ডলের মেয়ে মনি মালা (৯৫) এবং ভেলাবাদ গ্রামের কানাই লাল সরকারের ছেলে দূর্যয় সরকার (২১)।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই সকালে ব্রাহ্মণকান্দা (ইন্দপাড়া) এলাকায় জমির মালিকানা ও সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয় বলে অভিযোগ করা হয়েছে। এতে মনি মালা ও দূর্যয় সরকার আহত হন।

অভিযোগে বলা হয়েছে, সদর উপজেলার বাঘিয়া এলাকার বাদশা মোল্লা, তার ছেলে ইমন মোল্লা, বেতিলা গোবিন্দপুর এলাকার কামাল হোসেন এবং স্থানীয় টিউন শিকদারসহ কয়েকজন মিলে তাদের বাড়িতে হামলা চালান। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। হামলায় মনি মালার মাথা ও নাকে আঘাত লাগে এবং তার নাতি দূর্যয় সরকারও আহত হন বলে পরিবারের দাবি।

ভুক্তভোগী মনি মালা বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। আমাকে ও আমার নাতিকে মারধর করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আহত দূর্যয় সরকার অভিযোগ করেন, হামলাকারীরা তাকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় তার নানি মনি মালাও গুরুতর আহত হন বলে তিনি জানান।

পরিবারের সদস্য মিন্টু সরকার বলেন, “জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাদের পরিবারের ওপর হামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি।”

এ বিষয়ে অভিযোগে উল্লেখ করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, “জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ; হাসপাতালে ভর্তি বৃদ্ধাসহ দুই আহত, তদন্ত করছে পুলিশ

হরিরামপুরে জমি বিরোধে সহিংসতা, থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৮:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬