চট্টগ্রাম ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধানখেত থেকে মরদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য, পুলিশ বলছে—পরিচয় শনাক্তে তদন্ত চলছে

বাঁশখালীতে ধানখেতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাশখালি প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকার একটি ধানখেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন।

পরে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি এক যুবকের, যার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল সাদা শার্ট। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে মরদেহটি ধানখেতে ফেলে রেখে গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধানখেত থেকে মরদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য, পুলিশ বলছে—পরিচয় শনাক্তে তদন্ত চলছে

বাঁশখালীতে ধানখেতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

আপডেট সময় : ১২:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫