চট্টগ্রাম ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫–৬ দিন ধরে কোনো সন্ধান নেই; তথ্য পেলে নির্ধারিত নম্বরে যোগাযোগের অনুরোধ পরিবারের।

গোপালগঞ্জে ৫–৬ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা, সন্ধান চেয়ে পরিবারের মানবিক আবেদন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা গত ৫–৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ বৃদ্ধা গোবিন্দ বিশ্বাসের মা। বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে সিজান আহম্মেদ জানান, বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজের নাম-পরিচয় কিংবা বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে সক্ষম নাও হতে পারেন। ফলে তাকে খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

পরিবার জানায়, গত ৫ থেকে ৬ দিন ধরে আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের এলাকা এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ অবস্থায় স্থানীয় জনগণ, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেছেন তারা।

যদি কোনো ব্যক্তি নিখোঁজ ওই বৃদ্ধাকে কোথাও দেখতে পান অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ নম্বর:

সিজান আহম্মেদ: 01729-464048
বিকল্প নম্বর: 01728-721531

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন অসহায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি ছড়িয়ে দিয়ে তথ্য প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫–৬ দিন ধরে কোনো সন্ধান নেই; তথ্য পেলে নির্ধারিত নম্বরে যোগাযোগের অনুরোধ পরিবারের।

গোপালগঞ্জে ৫–৬ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা, সন্ধান চেয়ে পরিবারের মানবিক আবেদন

আপডেট সময় : ০৯:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬