চট্টগ্রাম ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়ার লহরাজপুরে অভিযান; উদ্ধার ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার কেরু মদ ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার দেশীয় মদ ও ৩০ হাজার টাকা উদ্ধার

তিমির বনিক
  • আপডেট সময় : ১০:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার | ১৮ জুলাই ২০২৬: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারের দক্ষিণ পাশে লহরাজপুর গ্রামের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল, পিপিএম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আটককৃত মো. আব্দুল বাজিদ (৪০)-এর কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দোকান থেকে ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা জব্দ করা হয়। অপর আটককৃত কামাল (৪২)-এর কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল বাজিদ কুলাউড়া উপজেলার লহরাজপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে কামালের স্থায়ী বাড়ি কুমিল্লার কোতোয়ালী থানার এলাকায় হলেও তিনি বর্তমানে কুলাউড়ার লহরাজপুর এলাকায় বসবাস করছিলেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা ও দেশীয় মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সিডিএমএস (CDMS) পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আব্দুল বাজিদ ও কামাল—উভয়ের বিরুদ্ধেই কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে।

শনিবার (১৮ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়ার লহরাজপুরে অভিযান; উদ্ধার ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার কেরু মদ ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার দেশীয় মদ ও ৩০ হাজার টাকা উদ্ধার

আপডেট সময় : ১০:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬