চট্টগ্রাম ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেওয়ানি মামলা চলাকালে গাছ কাটার অভিযোগ; বাদী-বিবাদীর পাল্টাপাল্টি দাবি, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ: বিরোধীয় জমির গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ, তদন্তে পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি | ১৮ জুলাই ২০২৬: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহাদিপুর মৌজায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আ. ওয়াহেদ জোমাদ্দার ১৬ জুলাই ঝালকাঠি সদর থানায় ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মহাদিপুর মৌজার সংশ্লিষ্ট আরএস ও এসএ খতিয়ানভুক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে মালিকানা বিরোধ চলমান রয়েছে। এ বিষয়ে ঝালকাঠি আদালতে দেওয়ানি মামলা নং-১৩৬/২০০৭ বিচারাধীন। বাদীপক্ষের দাবি, গত বছরের ২৭ আগস্ট আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে ১৬ জুলাই সকালে জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় এবং জমিতে চাষাবাদ শুরু করে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গাছ কাটা ও জমিতে প্রবেশে বাধা দিলে অভিযুক্তরা বাদীপক্ষকে গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই পারভেজ সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে কিছু গাছ ও ডালপালা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী আ. ওয়াহেদ জোমাদ্দার দাবি করেন, অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে এবং আদালতের আদেশেরও তোয়াক্কা করছে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, অভিযুক্তদের মধ্যে রিয়াজ বেপারী ও সাইফুল ইসলাম ওরফে বেলায়েত বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় জমির বৈধ মালিকানার কাগজপত্র তাদের কাছে রয়েছে। তাদের দাবি, বর্তমানে জমির ওপর কোনো কার্যকর নিষেধাজ্ঞা নেই এবং প্রয়োজন হলে তারা কাগজপত্র উপস্থাপন করবেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেওয়ানি মামলা চলাকালে গাছ কাটার অভিযোগ; বাদী-বিবাদীর পাল্টাপাল্টি দাবি, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ: বিরোধীয় জমির গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬