চট্টগ্রাম ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নওয়াপাড়া এলাকায় ১০০ হাতজুড়ে বড় ফাটল, কয়েকশ হাত বাঁধ নদীগর্ভে; ক্ষতিগ্রস্তদের নিরাপত্তায় জরুরি সংস্কারের দাবি

সাতক্ষীরার আশাশুনিতে বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল, প্লাবনের শঙ্কা; ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

এস. এম. মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি (সাতক্ষীরা) | ১৭ জুলাই ২০২৬: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল এবং তীব্র নদীভাঙনের ঘটনায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে যেকোনো সময় বাঁধ ভেঙে বুধহাটা, ফিংড়ী, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল আলিম।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নওয়াপাড়া অংশে বেতনা নদীর তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা ও কৃষিজমি। স্থানীয়দের অভিযোগ, নদী খননের সময় ভরাট অংশ পুরোপুরি অপসারণ না করে আংশিকভাবে খনন এবং পরবর্তীতে নদীর গতিপথ পরিবর্তনের কারণে স্রোতের চাপ সরাসরি নওয়াপাড়া অংশে এসে পড়েছে। এর ফলে প্রায় দুই থেকে তিনশ হাত এলাকায় ভেড়ী বাঁধের নিচের অংশ নদীগর্ভে চলে গেছে এবং মূল বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

এছাড়া প্রায় একশ হাত এলাকাজুড়ে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে, যা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, ফাটল ধসে নদীতে পড়ে গেলে মুহূর্তের মধ্যে বাঁধ ভেঙে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজার হাজার বিঘা কৃষিজমি, মাছের ঘের, বসতবাড়ি এবং গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সামনে বাঁধের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন এবং জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার কাজ শুরুর দাবি জানান।
ঘটনাস্থল থেকেই ইউএনও শ্যামানন্দ কুন্ডু এবং পাউবোর এসও আব্দুল আলিম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে বাঁধের বর্তমান অবস্থা অবহিত করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

পানি উন্নয়ন বোর্ডের এসও আব্দুল আলিম বলেন, বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরে কর্মকর্তারা বুধহাটা বাজার খেয়াঘাট সংলগ্ন অপর একটি ভাঙনস্থানও পরিদর্শন করেন। সেখানে উপস্থিত এলাকাবাসীকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভাঙনরোধে কাজ শুরু হবে বলে আশ্বস্ত করা হয়।
পরিদর্শনকালে সাতক্ষীরা জজ আদালতের এপিপি ও বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও চেয়ারম্যান প্রার্থী আবু জাহিদ সোহাগ, স্থানীয় তারিকুল ইসলাম, হাসান ইকবাল মামুন, খোকন ঢালীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর দাবি, সম্ভাব্য ভয়াবহ দুর্যোগ এড়াতে নওয়াপাড়ার ভেড়ী বাঁধে জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নওয়াপাড়া এলাকায় ১০০ হাতজুড়ে বড় ফাটল, কয়েকশ হাত বাঁধ নদীগর্ভে; ক্ষতিগ্রস্তদের নিরাপত্তায় জরুরি সংস্কারের দাবি

সাতক্ষীরার আশাশুনিতে বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল, প্লাবনের শঙ্কা; ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

আপডেট সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬